যোগাযোগের ঠিকানা

উইমেন কর্নার, কুষ্টিয়া পৌরসভা

ফোন নাম্বার

+880 1768-262965

+8801729-775029

Email Address

contact@kushtiawomenbusiness.com

ব্যবসার বিস্তারিত

আলিয়া – অনলাইন ব্যবসা

২০১৮ সালের জুন মাসে একটা ফেসবুক পেইজের মাধ্যমে আমার Aliaa -র কাজটা শুরু করেছিলাম৷ প্রথমে কাটিং, সেলাই, ফেব্রিক সোর্সিং সব নিজে করতাম৷ এখন কারিগর আছে৷ প্রোডাকশন এর কাজ কারিগর করে৷ মোট ১২ জন কারিগর কাজ করে৷ ফেসবুক পেইজের মাধ্যমে এবং ব্যক্তিগত পরিচয় এর মাধ্যমে আমি আমার প্রোডাক্ট বিক্রয় করি৷

উৎপাদিত পণ্যসমূহ

বেবি ড্রেস, ফেমিলি কম্বো সেট, ব্লক বাটিক, হাতের কাজের পোশাক ইত্যাদি

বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
বেবি ড্রেস
পণ্য ক্রয় করতে ফোন করুন 01717565025

Whatsapp এ যোগাযোগ করতে পারেন 👉

আমার উদ্যোক্তা হওয়ার গল্প

ব্যক্তিগত কিছু কারনে মানসিক ভাবে বিপর্যয় অবস্থা থেকে, নিজেকে সারিয়ে তুলতে, ফেসবুক পেইজের মাধ্যমে আমার এই কাজটা শুরু করেছিলাম, শুধুমাত্র ঘরের বাইরের একটা নিজস্ব দুনিয়া তৈরি করবো বলে। সেই দুনিয়া যে একটু একটু করে আমার পরিচয় হয়ে উঠবে বুঝতে পারিনি৷ পরবর্তীতে এই পরিচয় আমাকে ব্যক্তিগত নানান লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে৷ অর্থনৈতিক ভাবে সাবলম্বী করেছে। আমাদের সমাজে একটা মেয়ের পায়ের তলার মাটি শক্ত করাটা খুব জরুরী৷ এবং তার একমাত্র মাধ্যম সৎ উপার্জন। মেয়েদের অর্থনৈতিক কাঠামো শক্ত হলে, এই কঠিন পৃথিবীতে টিকে থাকার যুদ্ধটা সহজ হয়ে যায়৷ যার প্রমাণ আমি এবং আমার দুই মেয়ে৷ সমাজের অসহায় কিন্তু কর্মঠ মেয়েগুলোর জন্যে এই বার্তা টা আমি দিতে চাই৷ কাজ করেন৷ পরিশ্রমের বিকল্প কিছু হয়না৷ নিজের শারীরিক সক্ষমতাকে কাজে লাগান৷ সফল দিন গুলো আপনার জন্যেই অপেক্ষা করছে।

Sign up to weekly newsletter to get the latest updates.

We don’t send you any spam

Copyright © 2025 By Kushtia Women Business